গাজীপুরে নবজাতকের লাশ উদ্ধার
গাজীপুরে পলিথিন ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে জেলার কোনাবাড়ী পূর্বপাড়া এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এই মেয়েশিশুর লাশটি উদ্ধার করা হয় বলে কোনাবাড়ী থানার এসআই তাপস কুমার ওঝা জানান।
তিনি বলেন, পরিত্যক্ত জায়গায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে শিশুটির বয়স এক দিন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
