২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অস্ত্রসহ একজন আটক

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2021, 03:58 PM

Updated : 10 Oct 2022, 06:11 PM

মহেশখালী সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম জানান, বুধবার বেলা ২টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের জামালপাড়া থেকে  মাহমুদুল হক নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। 

আটক মাহমুদুল (৪২) ওই এলাকার দলিলুর রহমানের ছেলে।

জাহেদুল বলেন, জামাল পাড়ায় এক ব্যক্তির বাড়িতে অস্ত্র মজুদ রাখার খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে বাড়িটিতে তল্লাশি করে একটি ঘরে পলিথিনে মোড়ানো অবস্থায় দেশীয় তৈরি পাঁচটি বন্দুক পাওয়া যায়। "

মাহমুদুল বাড়িতে অস্ত্র তৈরি করে মজুদ রেখে বিভিন্ন সন্ত্রাসীদের কাছে তা সরবরাহ করত। এছাড়া অন্যদের কাছ থেকে সংগ্রহ করে বেচাকেনার সঙ্গেও সাথে জড়িত ছিল সে।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

তিনি বলেন, এ ঘটনায় মাহমুদুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।