২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2021, 02:25 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

বুধবার সকালে নাটোর-বনপাড়া মহাসড়কের সলঙ্গার গোজা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিহত দীপ (২০) সলঙ্গা অনার্স কলেজের ছাত্র ও মধ্যপাড়া ভরমোহনী গ্রামের বিন্ঞুপদর ছেলে ছিলেন।

ওসি বলেন, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে গোজা ব্রিজের কাছে বাসের জন্য অপেক্ষা করছিলেন দীপ। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পরে দীপকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।