২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড টিকা শেষ, হাসপাতাল কর্মচারীকে ‘মারধর’

নেত্রকোণায় করোনাভাইরাসের টিকা শেষ হয়েছে বলায় হাসপাতালের কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে, পরে পুলিশ তাকে আটক করেছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2021, 09:46 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

মঙ্গলবার দুপুরে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান কেন্দ্রে এই ঘটনা হয় বলে পুলিশ জানিয়েছে।

মারধরের অভিযোগে আটক নুরুল আমিন (৩২) উপজেলার মোবারকপুর গ্রামের গিয়াস উদ্দিন আহমেদের ছেলে।

আটপাড়া থানার ওসি মো. জাফর ইকবাল জানান, হাসপাতালে সকাল থেকে করোনাভাইরাসের টিকা প্রদানের কাজ চলছিল। দুপুরে টিকা নিতে আসা মানুষদের টিকা শেষ হয়ে যাওয়ার কথা জানান স্টোর কিপার জুয়েল।

“এ সময় নুরুল আমিন স্টোর কিপার মো. মির্জা আতাউর রহমান জুয়েলকে মারধর শুরু করেন।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল আমিনকে আটক করে।

ওসি জানান, জুয়েল বাদী হয়ে সরকারি কাজে বাধাদানসহ মারধরের অভিযোগ এনে মামলা করেছেন। বুধবার নুরুল আমিনকে নেত্রকোণা বিচারিক আদারতে সোপর্দ করা হবে।