ময়মনসিংহে কোভিডে ৭ মৃত্যু, উপসর্গ নিয়ে আরও ৮
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক দিনে কোভিডে সাতজনের মৃত্যু হয়েছে; তাছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরও আটজন।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন খান মুন জানান।
তিনি বলেন, একই সময়ে কোভিড ইউনিটে নতুন ৩১ জন ভর্তি করা হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছে ৪৬ জন। মঙ্গলবার সকালে কোভিড ইউনিটে রোগী ছিল ৪১১ জন এবং আইসিউতে ২১ জন।
