ফরিদপুরে কোভিডে ১৬ মৃত্যু, উপসর্গ নিয়ে আরও ৫
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এক দিনে ১৬ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তাছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন।
শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা মারা যান বলে হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান জানান।
তিনি বলেন, মৃতদের পাঁচজন ফরিদপুরের। তাদের চারজনের পজিটিভ ছিল। অন্যজন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। অন্যদের বাড়ি অন্যান্য জেলায়।
গত ২৪ ঘণ্টায় তার হাসপাতালের কোভিড ইউনিটে আরও ৪৪ জন রোগী ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, শনিবার সকালে কোভিড ইউনিটে ৪০৬ জন রোগী ছিলেন। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে। সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
ফরিদপুরের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯৬০ জনের পরীক্ষায় ৩০৫ জনের পজিটিভ এসেছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান।
তিনি বলেন, ফরিদপুর এ পর্যন্ত ১৫ হাজার ৬৬৭ জনের কোভিড শনাক্ত হয়েছে। সরকারি হিসাবে এ পর্যন্ত মত্যু হয়েছে ৩০৯ জনোর।
