২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: ফরিদপুরে এক দিনে ৭ মৃত্যু

ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে, এই সময়ে ২২৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2021, 07:14 PM

Updated : 07 Apr 2022, 11:18 PM

ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৪৭০টি নমুনা পরীক্ষায় ২২৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান। নমুনা বিবেচনায় শনাক্তের হার ৪৮ দশমিক শূন্য ৮ শতাংশ।

জেলায় এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৮৩৪ জন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম জানান, যে সাতজনের মৃত্যু হয়েছে, তার মধ্যে দুইজনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছিল। পাঁচজনের উপসর্গ ছিল।