২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে নিখোঁজ এক শিশুর লাশ পাওয়া গেছে একদিন পর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2021, 10:53 PM

Updated : 02 Aug 2022, 05:49 PM

বৃহস্পতিবার মেয়েটির লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
শিশু মরিয়ম (৭) লৌহজংয় উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের মিনার হোসেনের মেয়ে।

স্থানীয়দের বরাতে শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আফজাল হোসেন জানান, বুধবার বিকালে স্বজনদের সঙ্গে পদ্মায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয় মরিয়ম।

সে লৌহজংয়ের পশ্চিম নওপাড়া গ্রামের বোড়ি থেকে নানার বাড়ি স্থানীয় ডহরী গ্রামে বেড়াতে এসেছিল।

মাওয়া নৌ-পুলিশ স্টেশনের এসআই আব্দুর রহিম জানান, ডুবে যাওয়ার সময় তাকে উদ্ধারে আব্দুল কাদের নামের একজন পদ্মায় ঝাঁপ দিয়ে প্রচণ্ড স্রোতে ডুবে যান; ওইদিনই তার লাশ পাওয়া গিয়েছিল।

আব্দুল কাদেরের বাড়ি নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায়। তারা কয়েক বন্ধু মিলে পদ্মার তীরে ঘুরতে এসেছিলেন।

পদ্মায় ডুবে প্রাণ গেল ৩ জনের, শিশু নিখোঁজ