২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ‘পুত্রবধূকে ধর্ষণ’, শ্বশুর গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2020, 10:45 PM

Updated : 18 Aug 2022, 04:09 PM

শনিবার উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামের বাড়ি থেকে ৬৫ বছরের এই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়।

রোববার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।  

অভিযোগের বরাতে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, দীর্ঘদিন থেকে দিনমজুর ছেলের অনুপস্থিতিতে শ্বশুর তার পুত্রবধূকে ধর্ষণ করে আসছিলেন। কিন্তু শ্বশুরের ভয়-ভীতি দেখানোর কারণে ওই নারী তার কাউকে জানাননি।

“কিন্তু শেষ পর্যন্ত অত্যাচার সহ্য করতে না পেয়ে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান।”

এই অভিযোগে এই নারী শনিবার সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ শ্বশুরকে গ্রেপ্তার করে বলে ওসি জানান।