২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে সহায়তার দাবিতে পরিবহন শ্রমিকদের অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খাদ্য ও অর্থ সহায়তার দাবিতে পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2020, 07:52 PM

Updated : 25 Jul 2022, 07:02 PM

শুক্রবার সকাল ১০টা থেকে একঘণ্টা তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ডাচবাংলা ব্যাংক পয়েন্টে অবরোধ করে। পরে পুলিশ গিয়ে তাদের সহায়তার আশ্বাসে সরিয়ে দিলে সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ডাচবাংলা ব্যাংক পয়েন্টে ৫০/৬০ জন বিভিন্ন গণপরিহন শ্রমিক অবস্থান নেন। তারা করোনাভাইরাস দুর্যোগে খাদ্য ও অর্থ সহায়তার দাবিতে মহাসড়ক অবরোধ করেন।

“এতে মহাসড়েক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাদেরকে আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল শুরু    হয়।”

পরিবহন শ্রমিকদের অভিযোগ, করোনাভাইরাস পরিস্থিতিতে নারায়ণগঞ্জ অবরুদ্ধ থাকায় গণপরিবহন বন্ধ থাকায় পরিবহন শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। শ্রমিকরা অর্থ সংকটে পরিবার পরিজন নিয়ে অনাহারে মানবেতর জীবনযাপন করছে। কিন্তু তাদেরকে কোনো ত্রাণ সহায়তা দেওয়া হয়নি।

ওসি কামরুল ফারুক বলেন, খাদ্য সহায়তার দাবিতে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। খবর পেয়ে তাদেরকে আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেয়।