গাজীপুরে তুলার গুদামে আগুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি টেক্সটাইল কারখানার তুলার গুদামে আগুন ধরেছে।
শুক্রবার দুপুরে টেপিরবাড়ী এলাকায় ভিয়েলা টেক্স লিমিটেডের (ইউনিট-২) গুদামের এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের (জোন-৩) উপ-সহকারী পরিচালক আব্দুল আলীম জানান, সাতটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সভব হয়নি বলে তিনি জানান।
