২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আরও এক পোশাকশ্রমিক আক্রান্ত

মাগুরায় আরও একজন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছেন, যিনি ঢাকার আশুলিয়া থেকে এসেছেন।  

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 06:12 PM

Updated : 08 Apr 2022, 12:40 AM

আক্রান্ত ব্যক্তির বাড়ি শ্রীপুর উপজেলার জ্যোৎশ্রীপুর গ্রামে।২৪ বছর বয়সী ওই পোশাকশ্রমিক ১৭ এপ্রিল মাগুরা আসেন। প্রশাসন জোৎশ্রীপুর গ্রাম লকডাউন ঘোষণা করেছে।

সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বলেন, মাগুরায় এ পর্যন্ত ১২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ সব নমুনার মধ্যে ৯৯ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, যার মধ্যে বৃহস্পতিবার একজনের করোনাভাইরাস পজেটিভ আসে।”

এর আগে বুধবার জেলা সদরের মৃগিডাঙ্গা গ্রামে আশুলিয়া ফেরত এক পোশাকশ্রমিকের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আক্রান্ত দুই ব্যক্তি ঢাকার আশুলিয়া থেকে একই মাইক্রোবাসে করে মাগুরায় ফেরেন। তারা দুইজন একই এলাকায় পোশাক কারখানায় চাকরি করেন।

সিভিল সার্জন বলেন, “আক্রান্ত দুটি ব্যাক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। তাদের পরিবারের সদস্যদেরও  হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং গ্রাম দুইটি প্রশাসন অবরুদ্ধ ঘোষণা করেছে।”

পুরনো খবর:

মাগুরায় ঢাকাফেরত পোশাকশ্রমিক আক্রান্ত