২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দশ টাকার ৫০ বস্তা চাল উদ্ধার, আটক ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে ১০ টাকা কেজি দরের চাল পাচারের অভিযোগে তিনজনকে আটক করেছে র‌্যাব। এ সময় ৫০ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 05:49 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

মঙ্গলবার রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাশ জানান, আগের দিন সন্ধ্যায় উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূইয়াগাঁতি বাজার থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়। 

আটককরা হলেন- রায়গঞ্জ উপজেলার চকগোবিন্দপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুল সাত্তার (৫০), ঘুড়কা পূর্বপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আবুল হাশেম (২৫) ও আব্দুর রহমানের ছেলে সাদেক আলী (৩২)।

সুবীর কুমার বলেন, “খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল একটি ট্রাকে করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে ট্রাকে নিয়ে যাওয়ার হচ্ছিল।এ সময় র‌্যাব অভিযান চালিয়ে ৫০ বস্তা চালসহ তিনজনকে আটক করে।”

এ ছাড়া এ অভিযানে সরকারি আদেশ অমান্য করে যাত্রী পরিবহন করায় ১৮টি যানবাহনকে ৩২ হাজার চারশ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।