২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গৃহবধূ ধর্ষণ মামলায় ২ তরুণ গ্রেপ্তার

সাভারে এক গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2019, 01:43 PM

Updated : 08 Apr 2022, 05:13 PM

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন জানান, বুধবার রাতে সাভার পৌর এলাকার নামাগেণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে বলে ২০ বছর বয়সী ওই তরুণ মামলার এজাহারে উল্লেখ করেছন।   

গ্রেপ্তাররা হলো-শিমুল (১৯) ও জুয়েল (১৮)।

মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিদর্শক জাকারিয়া বলেন, বুধবার রাতে মেয়েটি বাড়ির পাশে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শিমুল ও জুয়েল তার মুখ চেপে ধরে নিয়ে যায়।

“পরে তারা তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেয়।”

এ ঘটনায় ওই গৃহবধূ রাতেই সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ করলে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।