২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে সাতশ বোতল ফেন্সিডিল উদ্ধার

পিরোজপুরের সদর উপজেলায় সাতশ বোতল ফেন্সিডিলসহ একটি গাড়ি জব্দ করেছে পুলিশ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2019, 04:48 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ মাছিমপুর এলাকা থেকে ফেন্সিডিলগুলো জব্দ করা হয় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান।

পিরোজপুর সদর থানার এসআই মনিরুজ্জামান বলেন, গোপন খবরের ভিত্তিতে পিরোজপুর পৌর এলাকার মাছিপুরের যুব উন্নয়নের প্রশিক্ষণ কেন্দ্রের পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতর থেকে সাতটি বস্তায় থাকা ৭৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও গাড়িটি জব্দ করে নিয়ে যায় পুলিশ।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে পুলিশের অভিযান চলার কারণে মাদক ব্যবসায়ীরা পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে গাড়িতে ফেন্সিডিল রেখে পালিয়ে যায়।”

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, ফেন্সিডিলসহ গাড়ীটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় আইন গত ব্যবস্থা  গ্রহণ সহ জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।