গাজীপুরে স্কুলে অগ্নিকাণ্ড
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
উপজেলার মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্কুলের সহকারী প্রধান শিক্ষক কক্ষে বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।
আগুনে একটি ডেক্সটপ, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, ইন্টারনেট কনভার্টারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, আগুনের খবর পেয়ে তাদের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার ধারণা।
