২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর সিটি কর্পোরেশনের ঝাজর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2019, 08:28 PM

Updated : 18 Aug 2022, 05:42 PM

শুক্রবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন গাজীপুর নগরীর গাছা থানার বসুরা পূর্বপাড়া গ্রামের জুয়েল চৌধুরীর ছেলে রুবেল চৌধুরী (২৫) ও চট্টগ্রামের রাউজানের বাবুলের ছেলে সাদ্দাম হোসেন (২৪)। সম্পর্কে তারা মামাত-ফুপাত ভাই।

মহানগর পুলিশের বাসন থানার ওসি এ কে এম কাওসার আহমেদ চৌধুরী জানান, দুপুর ৩টার দিকে সাদ্দাম এবং রুবেল ঢাকা বাইপাস মহাসড়ক দিয়ে পূবাইল থেকে মোটরসাইকেলযোগে জিএমপি বাসন থানার ভোগড়া এলাকার দিকে আসছিলেন।

“মোটরসাইকেলটি ঝাজর এলাকায় পৌঁছলে একটি ট্রাক সজোরে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।”

ওসি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।