শেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদী উপজেলায় তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমীন তালুকদার জানান, বৃহস্পতিবার মধ্যরাতে মামলার পর শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি রুহুল মামলার নথির বরাতে বলেন, বুধবার বেলা ১২টার দিকে ওই এলাকার ওই শিশুটিকে বাড়িতে একা পেয়ে ইসমাইল ধর্ষণ করেন। পরে তার পরিবারের পক্ষ থেকে আপস-মীমাংসার চাপ দেওয়া হয়। এদিকে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার মধ্যরাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
“আর শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ইসমাইলকে গ্রেপ্তার করে।”
জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম শুক্রবার বিকেলে অন্য পুলিশ কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি রুহুল।
