Published : 06 Apr 2019, 01:45 PM
মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে পোড়াদহের চকপাড়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত ভাষা শেখ (৪৮) উপজেলার পোড়াদহ ইউনিয়নের চকপাড়া গ্রামের গনি শেখের ছেলে। পোড়াদহের চকপাড়া বাজারে চা বেচতেন তিনি।
তবে পুলিশ দ্বন্দ্বের কারণ বলতে পারেনি।
প্রত্যাক্ষদর্শীরা জানান, ভাষা শেখের সঙ্গে তার চায়ের দোকানে তার ভাতিজা বাদশার (২৬) কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজনা দেখা দেয়। এ সময় বাদশা ছুরি দিয়ে চাচার বুকে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ওসি কালাম বলেন, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে বাদশাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে মর্গে পাঠানো হয়েছে।