২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় কারের ধাক্কায় সাইকেল আরোহী ২ কিশোর নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2019, 05:23 PM

Updated : 18 Aug 2022, 04:42 PM

তারা হল উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রামের নুর আলমের ছেলে আল-মামুন (১৫) ও লাল মিয়া ওরফে লালুর ছেলে মিলন মিয়া (১৬)।

উপজেলার দছরের কোলা এলাকায় শুক্রবার বেলা দেড়টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে

বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীন সরকার বলেন, মামুন ও মিলন বাইসাকেলে করে আত্মীয়বাড়ি দাওয়াত খেতে যাচ্ছিল।

“তারা গ্রামের কাঁচা রাস্তা থেকে গাইবান্ধা-সাদুল্লাপুর পাকা সড়কে ওঠার সময় সাদুল্লাপুর থেকে আসা গাইবান্ধাগামী প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মামুন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে মিলনেরও মৃত্যু হয়।”

পুলিশ গাড়িটি আটক করলেও চালককে ধরতে পারেনি।

সাদুল্লাপুর থানার ওসি আরশেদুল হক বলেন, প্রাইভোট কারটি আটক করে থানায় আনা হয়েছে। গাড়ির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।