গাজীপুরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
টঙ্গী জংশন পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, সোমবার ভোরে পূর্ব আরিচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বয়স ৫৫ বছর হতে পারে বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।
এসআই রফিকুল বলেন, ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“তার পরনে পুরনো জিন্সের প্যান্ট ও পুরনো, ছেঁড়া, কালো জ্যাকেট রয়েছে।”
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে তিনি জানন।
