২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেটওয়ার্ক জটিলতা: বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় দুই ঘণ্টা বন্ধ

কম্পিউটার নেটওয়ার্ক জটিলতার কারণে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।  

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2018, 02:31 PM

Updated : 11 Oct 2022, 12:51 PM

নেটওয়ার্ক চালু না হওয়ায় রোববার বেলা সাড়ে ১২টার দিকে হাতে লেখা রশিদে টোল আদায় করে পারাপার শুরু করা হয়েছে বলে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় ট্যাগ বিভাগের ডেটা এন্ট্রি অপারেটর আব্দুল আলীম জানিয়েছেন।

তিনি বলেন, টোলপ্লাজায় নেটওয়ার্ক ডাউন হয়ে যাওয়ায় সকাল সাড়ে ১০টার দিকে টোল আদায় বন্ধ হয়ে যায়। 

“এতে সেতুর দুই প্রান্তে কয়েকশ গাড়ি আটকে যানজট সৃষ্টি হয়। বেলা সাড়ে ১২টার দিকে ম্যানুয়ালি টোল আদায় শুরু হলে গাড়িগুলো ছাড়তে শুরু করে।”   

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম বলেন, “রশিদের মাধ্যমে টোল আদায় শুরু হওয়ায় পর পারাপার শুরু করেছে। পরিস্থিতিও স্বাভাবিক হতে শুরু করেছে।”