২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে আটক ১৭ বাংলাদেশি ফেরত

অবৈধ প্রবেশের অভিযোগে আটক ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2018, 05:54 PM

Updated : 08 Apr 2022, 07:26 PM

টেকনাফে বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী জানান, বুধবার দুপুরে মিয়ানমারের মংডুতে ১ নম্বর এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে তাদের ফেরত পাঠানো হয়।

ফেরতা আসা বাংলাদেশিদের মধ্যে আছেন চট্টগ্রামের বাঁশখালীর দুইজন, সাতকানিয়ার একজন, কক্সবাজারের টেকনাফের ১০ জন, রামুর একজন, কক্সবাজার সদরের একজন ও খাগড়াছড়ির মানিকছড়ির দুইজন।

ফেরত আসা সবাইকে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য টেকনাফ থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা আছাদুদ জামান।