২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে চোরাই কাঠসহ দুইজন গ্রেপ্তার

গাজীপুরে চোরাই কাঠসহ দুই গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2018, 12:20 PM

Updated : 08 Apr 2022, 07:16 PM

নগরীর মাস্টারবাড়ি এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান। 

এরা হলেন- ময়মনসিংহের সোহাগ মিয়া (৩৩) এবং নারায়ণগঞ্জের রাজবীর মিয়া (১৮)।

র‌্যাব কর্মকর্তা মামুন বলেন, মাস্টারবাড়ি এলাকা দিয়ে চোরাই কাঠ একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় দুইজনকে আটক করে র‌্যাব।

পরে ৩৫০ সেফটি অবৈধ কাঠসহ ট্রাকটি জব্দ করা হয় বলে জানান তিনি।

এ র‌্যাব কর্মকর্তা আরও বলেন, আটকরা দীর্ঘদিন ধরে চোরাইপথে অবৈধ কাঠ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।

“তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় বন বিভাগের কাছে উদ্ধার করা কাঠসহ তাদের হস্তান্তর করা হয়েছে।”