Published : 15 Sep 2018, 01:03 PM
আমলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের মিটন খাসিমারা মাঠ এলাকার একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাবিয়া (৬) মিটন মাঠপাড়া এলাকার ভাসা আলীর মেয়ে। শুক্রবার সন্ধ্যায় সে নিখোঁজ হয় বলে পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে।
এসআই রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় সাবিয়া বাড়ি থেকে নিখোঁজ হয়। সকালে ধানক্ষেতের সেচ নালায় লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে।
তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।
পুলিশ ঘটনা তদন্ত করছে জানিয়ে এসআই রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।