২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2018, 07:57 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

শনিবার দুপুরে ঈশ্বরদীর ভেলুপাড়ার আব্দুর রহমানের পুকুরে গোসল করতে নেমে তারা ডুবে যায় বলে জানান ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান।

এরা হলেন ঈশ্বরদী উপজেলা সদরের ভেলুপাড়ার জাহিদুল ইসলামের মেয়ে সাদিয়া (১০) ও একই এলাকার মুজিবর রহমানের মেয়ে তুলি (১৩)।

সাদিয়া ভেলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে এবং তুলি আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তারা মামাত-ফুফাত বোন।

ভেলুপাড়ার বাসিন্দা সোহাগ বিশ্বাস বলেন, রোববার দুপুরে স্কুল থেকে এসে ভেলুপাড়ার আব্দুর রহমানের পুকুরে গোসল করতে নামলে পানিতে ডুবে নিখোঁজ হয় সাদিয়া ও তুলি। অনেক খোঁজাখুঁজির এক পর্যায় পুকুরে তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ করেন বলে জানান তিনি।

ওসি আজিম উদ্দিন বলেন, ঘটনাটি শুনলেও নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ কিছু জানায়নি।