বগুড়ায় ‘মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা’
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ‘মেয়েকে হত্যার’ পর এক গৃহবধূ আত্মহত্যা’ করেছেন।
রোবাবার ঘুঘুমারি গ্রামে এ ঘটনা ঘটে বলে সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন।
মৃতরা হলেন ঘুঘুমারি গ্রামের নাদিয়া বেগম (২৫) ও তার মেয়ে তানজিলা (২)।
স্বজনদের বরাত দিয়ে ওসি সিরাজুল ইসলাম বলেন, বিকালে নাদিয়া বেগম তার শাশুড়ি ফুলেরা বেগমকে আরেক শিশুকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসতে বলেন।
“শাশুড়ি ওই শিশুটিকে নিয়ে চলে গেলে নাদিয়া তার দুই বছরের মেয়ে তানজিলাকে গলা টিপে হত্যা করেন। পরে তিনি নিজেও গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।”
ওসি আরও বলেন, ১২ বছর বয়সে নাদিয়ার বিয়ে হয়। স্বামী তারাজুল ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
“অভাবের সংসার এবং নাদিয়ার মানসিক সমস্যার কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সোমবার ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে ওসি জানান।
নাদিয়ের শাশুড়ি ফুলেরা বেগম বলেন, “গরীব হলেও আমার সংসারে কোনো অভাব নেই। ছেলের বউ ও দুই নাতি-নাতনিকে নিয়ে ভালোভাবেই দিন চলে যাচ্ছিল। কেন এটা হলো বুঝলাম না।”
