২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ছাগলে ধান খাওয়া নিয়ে বিতণ্ডায় এক ব্যক্তি খুন

শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলায় ছাগলে ধান বিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2018, 04:37 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

শনিবার সকালে উপজেলার সখিপুরের দক্ষিণ মাথাভাঙ্গা মৃধাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে সখিপুর থানার ওসি মঞ্জুরুল আলম খন্দকার জানান।

নিহত মজিদ রাড়ীর (৫৫) বাড়ি ওই গ্রামে।

এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।

ওসি জানান, মজিদ রাড়ীর ক্ষেতের ধান একই গ্রামের আলমগীর মৃধার ছাগলে খেয়ে ফেলে। এ নিয়ে আলমগীরের স্ত্রী রিপনা আক্তার ও ভাইয়ের স্ত্রী সনিয়ার সঙ্গে মজিদের ঝগড়া হয়।

“ঝগড়ার এক পর্যায়ে রিপনা উত্তেজিত হয়ে একটি ইট মজিদকে লক্ষ্য করে নিক্ষেপ করে। ইট মজিদের বুকের উপর আঘাত করলে তিনি সংজ্ঞা হারান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তাছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রিপনা (৩০) ও সনিয়াকে (২৫) আটক করেছে পুলিশ।