২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আখাউড়া স্থলবন্দরে ইন্টিগ্রেটেড চেকপোস্ট হচ্ছে’

অল্প সময়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপন করা হবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2018, 07:55 PM

Updated : 19 Aug 2022, 02:05 PM

বুধবার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

তিনি বলেন, আগের চেয়ে বন্দরের সেবার মান অনেক ভালো হয়েছে। শীঘ্রই বন্দরে দৃশ্যমান উন্নয়ন হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী জিরো লাইনের ১৫০ গজের মধ্যে স্থাপনা করতে হলে উভয় দেশের সম্মতি দরকার হয়।

বিষয়টি নিয়ে দুদেশের উচ্চ পর্যায়ে কয়েক দফা বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, “শিগগির আখাউড়া স্থলবন্দরে একটি সমন্বিত চেকপোস্ট হবে বলে আশা করছি। ফলে এক ছাদের নিচে কাস্টমস ও ইমিগ্রেশনসহ সব ধরনের সেবা পাবেন যাত্রীরা।”

এ সময় তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আলী, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামছুজ্জামান, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টর্স) আবু সাঈদ প্রমুখ।