২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা কারাগারে কয়েদির মৃত্যু

মাগুরার কারাগারে দুটি মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2018, 04:04 PM

Updated : 19 Aug 2022, 02:04 PM

নিহত সোহাগ মোল্লা (৩৫) জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলা গ্রামের গফুর মোল্লার ছেলে।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক মমতাজ মজিদ জানান, শুক্রবার বেলা ১২টার দিকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মাগুরার জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া বলেন, দুটি মাদক মামলায় সোহাগের পাঁচ বছরের সাজা হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে হঠাৎ বুকে ব্যথার কথা বললে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তর পর মৃত্যুর কারণ জানা যাবে।