কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে নিহত
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও শিশুছেলের মৃত্যু হয়েছে।
বাজিতপুর থানার ওসি মো. সাইফুর রহমান মজুমদার জানান, উপজেলার সরারচর ইউনিয়নের কামালপুর গ্রামে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন - ওই গ্রামের আবুল কালামের স্ত্রী আয়েশা আক্তার (৩০) ও তার ছেলে ইয়াসিন (৩)।
ওসি মজুমদার স্থানীয়দের বরাতে বলেন, দুপুরের দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে ইয়াসিন বৈদ্যুতিক খুঁটির টানা তারে জড়িয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে আয়েশাও তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
