ভারত যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে ৮ রোহিঙ্গা আটক
ভারত যাওয়ার চেষ্টার সময় সাতক্ষীরার কুশখালি সীমান্ত থেকে আট রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
এদের মধ্যে পাঁচ নারী, এক পুরুষ ও দুটি শিশু রয়েছে।
নায়েক সুবেদার জহির বলেন, দালালের মাধ্যমে এরা চট্টগ্রাম থেকে সাতক্ষীরা সীমান্তে আসে। শিকড়ি গ্রামের একটি বাড়িতে গোপনে রাখার পর শুক্রবার রাতে ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল।খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে ।
শনিবার দুপুরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
