১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে স্বামীর বাটখারার আঘাতে গৃহবধূর মৃত্যু

রংপুরের বদরগঞ্জে বাটখারার আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 09:17 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

সোমবার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের দফাদারপাড়ায় এ ঘটনা ঘটে বলে বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান।

নিহত আরফিনা বেগম (২০) ওই এলাকার শরিফুর ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শরিফুর।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, সোমবার সকালে স্ত্রী আরফিনাকে নিয়ে তার নানার বাড়ি পাশের পলিপাড়াতে যান শরিফুর। সেখানে তুচ্ছ ঘটনা নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটির এক পর্যায়ে দুই কেজি ওজনের বাটখারা দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যান।

“বাড়ির লোকজন আরফিনাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে তার মৃত্যু হয়।”

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর হাই রুবেল বলেন, আরফিনার মাথায় আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আরফিনার মৃত্যু হয়েছে।