০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

সিলেটে অপহৃত শিশু উদ্ধার, আটক ১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে অপহৃত দুই বছরের এক শিশুকে কানাইঘাট থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় একজনকে আটক করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2018, 02:49 PM

Updated : 19 Aug 2022, 01:51 PM

র‌্যাব ৯-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমদ জানান, বৃহস্পতিবার রাতে কানাইঘাটের ঝিঙ্গাবাড়ি এলাকা থেকে জুনায়েদ ইসলাম কাশেম নামে এই শিশুকে উদ্ধার করা হয়।

আটক আব্দুল্লাহ কানাইঘাট উপজেলার আকতালু গ্রামের মো. নুরুল হকের ছেলে।

র‌্যাব কর্মকর্তা আলী হায়দার শুক্রবার র‌্যাব ৯-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, বুধবার কোম্পানীগঞ্জ থেকে আব্দুল জলিলের ছেলে জুনায়েদকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

“শিশুর বাবা কানাইঘাট থানায় জিডি করে র‌্যাবকে জানান। পরে একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী আব্দুল্লাহকে আটক করা হয়।”

শিশু জুনায়েদকে পরিবারে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।