২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ধানক্ষেতে কিশোরের লাশ

নীলফামারীর ডোমারে ধানক্ষেত অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 05:17 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

সোমবার উপজেলার চাঁন্দখানা কাজিরহাটে রেলঘুমটির পাশে একটি ধান ক্ষেত থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয় বলে জানান ডোমার থানার ওসি মোকছেদ আলী।

কালো প্যান্ট ও লাল টি শার্ট পরা আনুমানিক ১৫ বছর বয়সী ওই ছেলের চোখের ওপরে সামান্য আঘাতের চি‎হ্ন রয়েছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেলসংশ্লিষ্ট কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।