মাগুরায় বাইক-ট্রলি সংঘর্ষে নিহত ২
মাগুরার মহম্মদপুর উপজেলায় ট্রলির সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামে রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনায় একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন ওই উপজেলার ফলসিয়া গ্রামের জাফর শেখের ছেলে নূর ইসলাম (২২) ও চান্দ মিয়ার ছেলে ইব্রহিম (২৩)।
আহত মিলন মিয়াকে (২৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল বলেন, ফলশিয়া থেকে তিনজন বাইকে করে মহম্মদপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি একটি ট্রলির সঙ্গে বাইকের সংর্ঘষ হলে ঘটনাস্থলেই নূর ইসলামের মৃত্যু হয়।
আহত দুইজনকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত
চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
