হবিগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রায় ১৩ হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব।
ছবি Muhibur-Yaba
সমগ্র
,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
র্যাব ৯-এর উপ-অধিনায়ক মেজর শওকাতুল মোনায়েম জানান, বুধবার ভোরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের হিরাগঞ্জ থেকে তাকে আটক করা হয়।
আটক মুহিবুর রহমান (২২) নবীগঞ্জের পানিউমদা গ্রামের গনি মিয়ার ছেলে।
র্যাব কর্মকর্তা শওকাতুল সাংবাদিকদের বলেন, “মুহিবুর দীর্ঘদিন ধরে তার সহযোগীদের দিয়ে এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন।
“গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে হিরাগঞ্জ এলাকার বাসা থেকে ১২ হাজার ৪৪০ ইয়াবাসহ মুহিবুরকে আটক করে।”
মুহিবুর এর আগেও একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে ছিলেন জানিয়ে তিনি বলেন, “মুহিবুরের গোটা পরিবার মাদক ব্যবসায় জড়িত।”
মুহিবুরকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা শওকাতুল মোনায়েম।
