গাইবান্ধায় বাসের সঙ্গে সংঘর্ষে ভটভটি যাত্রীর মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে; এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বলেন, উপজেলার বাগদা ফার্ম এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে সোমবার রাত সাড়ে ৮টার দিকে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (৩৫) উপজেলার শিবপুর ইউনিয়নের সর্দারহাট গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
ওসি মজিবুর বলেন, বগুড়া থেকে ছেড়ে আসা এসআর পরিবহনের একটি বাসের সঙ্গে ওই ভটভটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে পাঁচজন আহত হন। তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও সেখানে রফিকুলের মৃত্যু হয়।
আহত অন্যদের ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
