২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গাড়ি চাপায় ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জে গাড়ি চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2018, 03:52 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

গোপালগঞ্জ সদর থানার এসআই নজরুল ইসলাম জানান, সোমবার রাত দেড়টার দিকে সদর উপজেলার তুটবাটি ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ (৫৫) যশোরের বাঘারপাড়ার ছাতিয়ানতলা গ্রামের বাসিন্দা। তিনি আলু ব্যবসায়ী ছিলেন।

এসআই নজরুল বলেন, যশোর থেকে ট্রাকে করে আলু নিয়ে ঢাকা যাচ্ছিলেন ফিরোজ। পথে তুটবাটি এলাকায় ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। ট্রাক চালক চাকা পরিবর্তনের কাজ করছিলেন এবং পাশে দাঁড়িয়ে ছিলেন ফিরোজ।

“এসময় দ্রুতগামী একটি গাড়ি তাদের দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় খুলনা নেওয়ার পথে ফিরোজ মারা যায়।”