২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

মাগুরায় স্বামী-সতিনের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 07:16 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আল হাসান জানান, নিহত খাদিজা বেগম ছিলেন লস্করপুর গ্রামের হাশেম মোল্লার স্ত্রী।

খাদিজার ভাই সদর উপজেলার মাঝ গ্রামের ইকবাল হোসেন অভিযোগ করেন, প্রায় ২০ বছর আগে তার বোনের বিয়ে হয়। তাদের কোনো সমন্তানাদি হয়নি।

“সম্প্রতি হাসেম আবার বিয়ে করেন। বিয়ে পর থেকেই হাসেম ও তার দ্বিতীয় স্ত্রী লাভলি মিলে খাদিজাকে নির্যাতন শুরু করেন। তিন-চার দিন আগে তারা দুজন মিলে ক্রিকেট ব্যাট দিয়ে খাদিজাকে পিটিয়ে আহত করেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।”

এ ঘটনায় হাসেম ও লাভলীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে বলে পরিদর্শক মাহবুব জানান।

লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।