রংপুরে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে ডাকাত’ নিহত
রংপুরে পুলিশের সঙ্গে সন্দেহভাজন ডাকাতদের ‘গোলাগুলিতে’ একজন নিহত হয়েছেন।
কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া জানান, বুধবার ভোরে শহরের মুন্সীপাড়া কবরস্থানের সামনের এ ঘটনায় গুলিবিদ্ধ একজনসহ মোট তিনজনকে আটক করা হয়েছে।
নিহত প্রিন্স (২৮) ও গুলিবিদ্ধ বাপ্পী ছাড়া অন্যদের নাম জানাতে পারেনি পুলিশ।
বাপ্পীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি বাবুল বলেন, “মুন্সীপাড়া কবরস্থানের সামনের ডাকাতির প্রস্তুতির খবরে পুলিশ অভিযানে যায়। এ সময় ডাকাতরা আমাদের দিকে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে কয়েকজন পালিয়ে যায়। পরে সেখান থেকে প্রিন্সের লাশ, গুলিবিদ্ধ বাপ্পী ও অন্যদের আটক করা হয়।”
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুট্যারগান, এক রাউন্ড গুলি ও তিনটি রামদা উদ্ধারের কথা জানিয়েছে।
