২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ‘অটো ছিনতাইকারী চক্রের’ তিন সদস্য আটক

ফরিদপুর ও ঝিনাইদহে অভিযান চালিয়ে ‘অটোরিকশা ছিনতাইকারী’ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।    

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2018, 01:55 PM

Updated : 19 Aug 2022, 01:39 PM

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রইছ উদ্দিন জানান, শনিবার রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন মাদারীপুরের রাজিব হোসের (৩২) নড়াইলের মো. শরিফুল ইসলাম (৩৮) ও ঝিনাইদহের মুক্তার হোসেন (২৮)। 

র‌্যাব কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, গোপনে খবর পেয়ে ফরিদপুর ও ঝিনাইদহ এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।