১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে প্রশ্ন ফাঁস চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 08:44 PM

Updated : 19 Aug 2022, 01:37 PM

রোববার দুপুরে উপজেলার নারিন্দা এলাকায় সুলতানসাদী গ্রামে অভিযান চালিয়ে তাদেকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক প্রেস ব্রিফিংয়ে জানান জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন উপজেলার নারান্দী মুন্সিপাড়া এলাকার শামসুল হকের ছেলে ফারুক মিয়া ও জোকারদিয়া এলাকায় বাদল ভূইয়ার ছেলে ইয়াসিন ভূইয়া।

জেলা পুলিশ সুপার কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে ডিবি কর্মকর্তা মনিরুল জানান, সাম্প্রতিক সংঘবদ্ধ চক্র সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রশ্ন ফাঁস করছে। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে তাদের পর্যবেক্ষণে রাখে এবং রোববার দুপুরে চালিয়ে দুজনকে আটক করা হয়।

“তারা গত দেড় বছর যাবত এই চক্রের হোতা হিসেবে কাজ করছিল। অভিযানে তাদের কাছ থেকে এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড, দুটি কম্পিউটার হার্ডডিস্ক, একটি মডেম জব্দ করা হয়েছে।”