নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এলাকাবাসীর পিটুনিতে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন।
সোমবার আড়াইহাজার থানার ওসি এম এ হক এ কথা জানান।
নিহত ওই ব্যক্তির নাম জানাতে পারেনি পুলিশ। তার লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি হক বলেন, “রোববার রাত আড়াইটার দিকে উপজেলার বড় ফাউসা গ্রামে ব্যবসায়ী খলিল ভূঁইয়ার বাড়িতে হানা দেয় ডাকাত দল । বাড়ির লোকদের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে একজনকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
সোমবার ভোরে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতলে নেওয়া হয় বলে জানান তিনি।
