নাসিরনগরে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ চেষ্টা’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে মসজিদের ইমামের বিরুদ্ধে।
বুধবার বিকেলে উপজেলার কুণ্ডা ইউনিয়নের গ্রামে এ ঘটনায় বিকালে শিশুর মা থানায় একটি মামলা করেন বলে নাসিরনগর থানা পুলিশের ওসি আবু জাফর জানান।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, “কুণ্ডা ইউনিয়নের একটি বাড়িতে থেকে মসজিদে ইমামতি করতেন বাচ্চু মিয়া। বুধবার ওই বাড়িতে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা করেন বাচ্চু মিয়া।”
