ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ বিশিষ্টজন পেলেন সম্মাননা
শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ বিশিষ্টজনকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি।
রোববার ‘সুরসম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ’ পৌর মিলনায়তনে এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন, নাট্যকলায় অধ্যাপক আব্দুন নূর, লোকসংস্কৃতিতে কবি জয়দুল হোসেন, ফটোগ্রাফিতে নরেশ চন্দ্র বণিক ও যন্ত্রসঙ্গীতে সাধন চন্দ্র ভৌমিক ও সঙ্গীতে সাংবাদিক পীযূষ কান্তি আচার্য।
প্রত্যেককে সোনার মেডেল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের স্বাক্ষরযুক্ত সনদপত্র ও ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কবি ও সাংবাদিক আবু হাসান শাহরিয়ার প্রমুখ।
