২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় তরুণকে কুপিয়ে হত্যা

মোটরসাইকেল চুরিতে বাধা দেওয়ায় নওগাঁয় এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন নিরাপত্তাকর্মী।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2017, 02:55 PM

Updated : 19 Aug 2022, 06:11 PM

নিহত নুরুজ্জামান নয়ন (২২) জেলা শহরের বাঙ্গাবাড়িয়া কলেজপাড়া মহল্লার আমির হোসেনের ছেলে।

সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “ভোরের দিকে ওই মহল্লার কায়কোবাদ নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। মোবাইল ফোনে জানতে পেরে নয়ন ডিগ্রি মোড়ের নৈশ্য প্রহরী জাহাঙ্গীরকে (৪২) ডেকে নিয়ে পাশের রাস্তায় যান।

“এ সময় দুই-তিনজনকে মোটরসাইকেল নিয়ে যেতে দেখে কাছে গিয়ে থামতে বললে তারা দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।”

পরে তাদের নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি তরিকুল।

এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।