২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ডাকাতের গুলিতে ৩ নিহতের ঘটনায় মামলা

ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় দুটি ডাকাতি ও তিন গ্রামবাসী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2017, 05:49 PM

Updated : 19 Aug 2022, 05:56 PM

শনিবার চরভদ্রাসন ও সদরপুর থানায় মামলা দুটি দায়ের করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বুধবার রাতে এ দুই উপজেলায় দুটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকতদের হাতে তিনজন গ্রামবাসীর নিহত হন।

চরভদ্রাসন থানার ওসি রাম প্রসাদ ভক্ত জানান, ডাকাতিসহ হত্যাকাণ্ডের ঘটনায় সামচেল ফকির বাদী হয়ে অজ্ঞাত ২০ জনের নামে খুন ও ডাকাতির মামলা করেছেন।

পুলিশ আসামিদের খুঁজে বের করার চেষ্টা করছে বলে তিনি জানান।

সদরপুর থানার ওসি হারুণ অর রশীদ জানান, ডাকাতের হাতে নিহত সদরপুরের ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী গ্রামের আব্দুল মালেককে হত্যার ঘটনায় তার বড় ভাই মজিবর খান বাদী হয়ে আজ্ঞাত পরিচয় ডাকাতদরের বিরুদ্ধে হত্যাসহ ডাকাতির মামলা করেছেন।

তিনি বলেন, চরভদ্রাসন ও সদরপুরে তিনটি হত্যাকাণ্ডসহ ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য সদরপুর, চরভদ্রসন ও পাশের জেলা মাদারীপুরের শিবচর থানার পুলিশ বৃহস্পতিবার রাত থেকে অভিযান শুরু করেছে।

বুধবার রাতেআড়াইটার দিকে চরভদ্রসন সদর ইউনিয়নের আব্দুল গফুর মৃধার ডাঙ্গি গ্রামে বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ও ডাকাতের গুলিতে দুইজন নিহত হন।

একই রাতে সাড়ে ৩টার দিকে পাশের সদরপুরের ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী গ্রামে ডাকাতের গুলিতে একজন নিহত হন।

দুই ঘটনাতেই ডাকাতদল স্পিডবোটে পদ্মা নদী পার হয়ে এসেছিল। ডাকাতি করে পালিয়ে পাওয়ার সময় গ্রামবাসীর প্রতিরোধের মুখে পড়লে গুলি ছোড়ে তারা।

পুরনো খবর:

ফরিদপুরে ডাকাতের গুলিতে নিহত ৩