২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালাল আসামি

সিরাজগঞ্জে গ্রেপ্তারের পর মোটরসাইকেলে করে থানায় নেওয়ার সময় হাতকড়া পরা এক আসামি পালিয়ে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 12:35 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

পলাতক জাহিদ হোসেন (৩০) মুকুন্দগাতি এলাকার বদিউজ্জামান বুদ্ধু ওরফে ডাল বুদ্ধুর ছেলে।

বেলকুচি থানার এসআই নাজমুল হাসান বলেন, বুধবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

“হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার পথে চালা এলাকায় সাগরিকা সিনেমা হলের সামনে মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।”

জাহিদের বিরুদ্ধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০-১২টি’ মামলা রয়েছে জানিয়ে এসআই নাজমুল বলেন, তাকে আবারও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।