২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2017, 05:44 PM

Updated : 19 Aug 2022, 05:48 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর জয়পুর গ্রামে ছোট যমুনা নদীতে ডুবে শিশুর দুইটির মৃত্যু হয় বলে জয়পুরহাট থানার ওসি সেলিম হোসেন জানান।

এরা হলো ওই গ্রামের জাকারিয়া হোসেন সাগরের মেয়ে জিনিয়া পারভীন (৬) ও একই গ্রামের অনিক হোসেনের মেয়ে অহি আক্তার (৪)।

এলাকাবাসী জানান, দুপুরে শিশু দুটি বাড়ির পাশে ছোট যমুনার পাড়ে খেলতে গেলে অসাবধানতায় পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে নদীতে তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়।